কিশোরগঞ্জে র্যাবের অভিযানে ৪৯ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, আটক ৩ মাদক ব্যবসায়ী।
রিপোর্ট :মোহাম্মদ নূরে আলম
কিশোরগঞ্জে র্যাব-১৪ এর সিপিসি-২ এর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা ও একটি ট্রাকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা ৪৯ (উনপঞ্চাশ) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও একটি ট্রাক জব্দ করে।
আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাহক কিশোরগঞ্জ /৪ অক্টোবর ২০২৫







