Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গ্যাস সিলিন্ডারের নিচে লুকানো ৪০ কেজি গাঁজা উদ্ধার

Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ আরিফ ওরফে রনি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কুলিয়ারচর থানার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে ভৈরব থেকে আসা একটি Toyota Probox গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা আরিফ ওরফে রনিকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য ও দেখানো মতে, গাড়ির ব্যাগ রাখার স্থানে গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত Toyota Probox গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

বার্তাবাহক ডেস্ক | ১০ সেপ্টেম্বর

Click to listen highlighted text!