Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাWednesday , 1 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কুলিয়ারচরে পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ

Link Copied!

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে দাড়িয়ারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন।
পরে পুলিশ তাৎক্ষণিক ধাওয়া করে বাজরা বাসস্ট্যান্ডের মাছ আড়ত এলাকায় পিকআপটি ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে পিকআপে থাকা তুলার বস্তার আড়াল থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

https://www.facebook.com/share/v/14itEPqKq3F/

এ ঘটনায় ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে মো. ডালিম মিয়া (৩৪)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, কুলিয়ারচর থানার ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এমন তৎপরতায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থা আরও বেড়েছে।

বার্তাবাহক ডেস্ক

১ জুলাই ২০২৬

Click to listen highlighted text!