Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 14 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কটিয়াদীতে মধ্যরাতের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুইজন

Link Copied!

কটিয়াদীতে মধ্যরাতের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে মধ্য*রাতের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১৩ আগস্ট) রাত ১টা ১০ মিনিটে চান্দপুর ইউনিয়নের চারিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাট্টা হাওর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) বিদ্যুৎ কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই (নি.) মো. ফখরুল ইসলাম, এসআই (নি.) মানষ ভদ্র, এএসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স এতে অংশ নেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—ভৈরবের নিউটাউন আমলাপাড়ার বাসিন্দা জালাল উদ্দীনের ছেলে হৃদয় মিয়া (৩০) এবং নরসিংদীর রায়পুরার মুছাপুর তুলাতলী এলাকার মৃত আ. মন্নাফের ছেলে মুজিবুর রহমান (৬০)।

অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারিয়া গ্রামে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে (৩০) ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাহক কিশোরগঞ্জ
১৪ আগস্ট ২০২৫

Click to listen highlighted text!