Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাFriday , 19 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Link Copied!

কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু।

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে ফরিদ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মন্ডলভোগ রেলব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মৃত শামসুল ইসলামের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ মিয়া রেলব্রীজের নিকট নির্জন স্থানে লাইনের উপর আনমনা হয়ে বসে ছিলেন। এ সময় কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চান্দপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদ মিয়া কিশোরগঞ্জগামী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ মো. বাহাউদ্দিন ফারুকী জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মা ছাড়া আপনজন আর কেউ নেই। মায়ের অনুরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাশ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

Click to listen highlighted text!