Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাTuesday , 23 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

ভৈরবে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করতে গিয়ে এক ব্যক্তি আটক

Link Copied!

ভৈরবে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করতে গিয়ে এক ব্যক্তি আটক

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে গচিহাটা স্টেশনে অভিযান চালিয়ে রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি কটিয়াদি থানার গচিহাটা গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।

ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরএনবি-র সদস্যরা অভিযান চালিয়ে রিপনকে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করার সময় হাতেনাতে আটক করে।

এসময় তার হেফাজত থেকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর (৭৫০) ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিট উদ্ধার করা হয়। জব্দকৃত টিকিটের মূল্য ১,৫০০ টাকা।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আটককৃত রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং টিকিট কালোবাজারি রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাহক কিশোরগঞ্জ /২৩ সেপ্টেম্বর ২০২৫

Click to listen highlighted text!