Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 2 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

মিঠামইনে স্কুলছাত্রী কোহিনুর নিখোঁজ, নদীতে ভাসমান লাশের ভিডিও ঘিরে রহস্য ঘনীভূত

Link Copied!

কিশোরগঞ্জের মিঠামইন-এ নবম শ্রেণির ছাত্রী কোহিনুর আক্তার (১৬) নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। নিখোঁজের দুই দিন পর ঘোড়াউত্রা নদী-তে একটি ভাসমান লাশ দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কোনো লাশ উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লাশটির কোনো সন্ধান মেলেনি।

‘৫ লাখ টাকা নিন, মামলা তুলুন’—পাপিয়া মৃত্যুকাণ্ডে ধামাচাপার চেষ্টার

নিখোঁজ কোহিনুর তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়-এর নবম শ্রেণির ছাত্রী। তার বাবা মৃত ফজলু মিয়া। কোহিনুর মিঠামইন হেলিপ্যাড সংলগ্ন মাইনুদ্দিনের কলোনিতে মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত।
কোহিনুরের মা নাহার বেগম জানান, গত শনিবার বিকেল ৪টার দিকে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কোহিনুর। সে হিন্দুপাড়ার কমল ম্যাডামের কাছে পড়তে যাওয়ার কথা বলেছিল। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় পরিবারের উদ্বেগ বাড়ে। পরে কমল ম্যাডামের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, সেদিন কোহিনুর প্রাইভেট পড়তে যায়নি।

এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার রাত ১০টার দিকে উপজেলা সদরের পার্শ্ববর্তী হামিদপল্লির পেছনে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় এক ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ করেন। খবর পেয়ে মিঠামইন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। কিন্তু দীর্ঘ সময় অনুসন্ধান করেও কোনো লাশ পাওয়া যায়নি।

লাশের ভিডিও দেখে কোহিনুরের মা নাহার বেগম দাবি করেছেন, সেটি তার মেয়ের লাশ হতে পারে। তবে মরদেহ উদ্ধার না হওয়ায় বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, নিখোঁজ হওয়ার দিন বিকেলে অটোচালক হৃদয়ের সঙ্গে কোহিনুরকে কথা বলতে দেখা গেছে। তাদের মধ্যে সম্পর্ক ছিল বলেও জানা গেছে। এ তথ্যের ভিত্তিতে হৃদয় নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক হৃদয় বেড়িবাঁধসংলগ্ন কাওসারহাটির বাসিন্দা।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, নিখোঁজ ছাত্রী ও সম্ভাব্য লাশ উদ্ধারে পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে অভিযান চালাচ্ছে। তিনি বলেন, “লাশটি উদ্ধার করা গেলে ঘটনার রহস্য উদ্ঘাটন সহজ হবে।”

ঘটনাটি ঘিরে পুরো মিঠামইন এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কোহিনুরের সন্ধান মিলবে এবং ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে

Click to listen highlighted text!