Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

“লনিকলী হাওরে গোসলে নেমে নিখোঁজ গাজীপুরের পর্যটক শফিকুল, সন্ধ্যায় স্থগিত উদ্ধার অভিযান।

Link Copied!

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নিকলী হাওরে নৌভ্রমণে আসেন শফিকুল। দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে ২টার মধ্যে তিনি কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে গোসলের উদ্দেশ্যে ঝাঁপ দেন। এ সময় প্রবল স্রোতের টানে তিনি মুহূর্তেই পানির নিচে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও তাকে উদ্ধার করতে পারেননি।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভৈরব স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হলেও নিখোঁজ শফিকুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাওরের প্রবল স্রোত ও রাতের অন্ধকারের কারণে রাত ৭টা ৪৫ মিনিটে প্রথম দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শনিবার (১১ জুলাই) সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।
এ ঘটনায় নিখোঁজের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: খায়রুল ইসলাম।

বার্তাবাহক কিশোরগঞ্জ

Click to listen highlighted text!