Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSaturday , 4 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

কালিয়াচাপড়া চিনিকল চালুর দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Link Copied!

কিশোরগঞ্জে কিশোরগঞ্জ ইকোনমিক জোন (KEZ) চালুর দাবিতে মানববন্ধন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় প্রস্তাবিত কিশোরগঞ্জ ইকোনমিক জোন (KEZ) দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় কালিয়াচাপড়া মিল গেট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত ইকোনমিক জোন চালুর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জ ইকোনমিক জোন চালু হলে জেলায় নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে প্রকল্পটি বাস্তবায়নের অপেক্ষায় থাকলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত কিশোরগঞ্জ ইকোনমিক জোনের কার্যক্রম শুরু করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান।

এর আগে এ বিষয়ে জাতীয় সংসদে কিশোরগঞ্জ ২ আসনের সাংসদ এমপি জালাল উদ্দীন দাবী উত্তাপন করেন,তিনি বলেন এ বিশাল মিলটি চালু হলে এলাকা ও আশপাশের জেলায় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বক্তব্যে বক্তারা বলেন ” দাবী মানা না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা,এখন অপেক্ষা সরকারকে আমারা অবহিত করেছি বিষয়টি দ্রুত সমাধান করতে হবে”

Click to listen highlighted text!