Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাTuesday , 9 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: পুলিশ ফাঁড়ির দাবি

Bartabahok
September 9, 2025 1:07 am
Link Copied!

কিশোরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: পুলিশ ফাঁড়ির দাবি।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।

সভায় সীমান্তবর্তী জিনারী ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানানো হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরে মাদক, জুয়া ও চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান কমিটির সদস্যরা।

হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহদী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা আনসার বিডিপির অফিসার খাদিজা আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

সভায় চেয়ারম্যান ফিরোজ উদ্দিন ভূঁইয়া মাদক ও জুয়ার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিট পুলিশিং চালুর প্রস্তাব দেন। উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি জানান এবং জিনারী ইউনিয়নে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব তোলেন।

ওসি মারুফ হোসেন জানান, পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে জনবল সংকট, আইনগত জটিলতা ও লজিস্টিক ঘাটতির কারণে সমস্যায় পড়তে হচ্ছে। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া জুয়ারিরা সহজেই মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে যায়, আর ইয়াবা কারবারিদের ধরতে জটিলতায় পড়তে হয় কারণ তারা নিজের কাছে মাদক রাখে না।

সভাপতির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বার্তাবাহক কিশোরগঞ্জ /৮ সেপ্টেম্বর ২০২৫ইং

Click to listen highlighted text!