কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন
কিশোরগঞ্জে মহাসমারোহে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটি–২০২৫ এর আয়োজনে শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় শহরের শ্রী শ্রী কালীবাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে সকাল ১২টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালীবাড়ি প্রাঙ্গণে এসে শেষ হয়। (বার্তাবাহক কিশোরগঞ্জ)
শোভাযাত্রার আকর্ষণ ছিল অপরূপ সাজে সজ্জিত জোড়া রাধা-কৃষ্ণ রূপে ক্ষুদে শিশুদের উপস্থিতি। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র ও শঙ্খধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে।(বার্তাবাহক কিশোরগঞ্জ)
এ আয়োজনে সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।
বার্তাবাহক কিশোরগঞ্জ
১৬ আগস্ট ২০২৫

