Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 7 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে ৭৪ ইউপি সচিব ও ৪০ কম্পিউটার অপারেটরের রদবদল

Bartabahok
August 7, 2025 5:41 pm
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি, বার্তাবাহক কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ পর্যায়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল হয়েছে। জেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের সচিবকে একযোগে বদলি করেছে স্থানীয় সরকার বিভাগ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, জেলার ১৩টি উপজেলায় মোট ১০৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করা ৭৪ জন সচিবকে প্রথমবারের মতো একযোগে বদলি করা হয়েছে। একইসঙ্গে জেলায় কর্মরত ৪০ জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরকেও ১৪ আগস্টের মধ্যে নতুন স্থানে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বদলির আদেশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্টদের অবমুক্ত বলে গণ্য করা হবে। বদলিকৃতদের মধ্যে অনেকের উপজেলাও পরিবর্তন করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাছান খান বলেন, “প্রশাসনিক স্বার্থে ও কাজের গতিশীলতা বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Click to listen highlighted text!