Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাFriday , 3 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু

Link Copied!

আগামী ১ আগস্ট থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

আবেদনের লিংক: https://dss.teletalk.com.bd

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

এবার যেসব কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ করা হবে, সেগুলো হলো—

  • বয়স্ক ভাতা
  • বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা
  • প্রতিবন্ধী ভাতা
  • প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি
  • অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতা
  • অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, আবেদন গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া, আবেদন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং মাঠপর্যায়ে কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, অনলাইন আবেদন পদ্ধতির মাধ্যমে ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান কার্যক্রম আরও স্বচ্ছ, সহজ এবং দ্রুত হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Click to listen highlighted text!