Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 18 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ জেলা পরিষদে অনলাইন বুকিং সিস্টেমের উদ্বোধন

Link Copied!

কিশোরগঞ্জ জেলা পরিষদে অনলাইন বুকিং সিস্টেমের উদ্বোধন

কিশোরগঞ্জ জেলা পরিষদে এক নতুন যুগের সূচনা হলো। জেলা পরিষদের ডাকবাংলো ও অডিটোরিয়ামের জন্য নতুন অনলাইন বুকিং সিস্টেম উদ্বোধন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক ফৌজিয়া খান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী। নতুন এ সেবার উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষ এখন থেকে ডাকবাংলো ও অডিটোরিয়াম অনলাইনে সহজেই বুক করতে পারবেন।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “এই ডিজিটাল সেবা কিশোরগঞ্জের নাগরিকদের জন্য সময় ও শ্রম বাঁচাবে। আগে মানুষকে সরাসরি এসে আবেদন করতে হতো, এখন অনলাইন বুকিং এর মাধ্যমে তারা বাড়ি বসেই সেবা গ্রহণ করতে পারবেন।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী বলেন, “আমরা সবসময় চেষ্টা করছি প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের জন্য সেবা আরও সহজ ও স্বচ্ছ করতে। অনলাইন বুকিং সিস্টেম তারই অংশ। আশা করছি এটি জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।”

নতুন এ সেবাটি কিশোরগঞ্জ জেলা পরিষদের কার্যক্রমে আধুনিকায়নের পথে এক নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয়রা আশা করছেন, এই প্রযুক্তির ব্যবহার পরিষেবা প্রদানে আরও দ্রুততা, স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত করবে।

Click to listen highlighted text!