ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের গণসংযোগ

Bartabahok
আগস্ট ২১, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের গণসংযোগ

কিশোরগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী, দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ২১ আগস্ট বিকেলে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ও দানাপাটুলী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

গণসংযোগ শেষে আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে, মানুষ নতুন নেতৃত্ব ও ক্লিন ইমেজের প্রার্থী চায়। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে কোনো নির্বাচন হতে দেবে না জনগণ।”

এসময় জেলা দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফা, গণনেতা সেলিম খান, আরমান, আকরাম, শফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাহক কিশোরগঞ্জ

২১শে আগস্ট ২০২৫ইং