Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নোমান আহমেদ
September 3, 2025 5:38 pm
Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি,নোমান আহমেদ 
০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ এবং ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।

বুধবার দুপুরে জেলা শহরের পুরানথানা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের মদদে রাজনৈতিক হামলা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। তারা ভিপি নুরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, জেলা সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ কাজল, দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফা, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সরকার, যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী প্রমুখ।

কর্মসূচিতে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বার্তাবাহক কিশোরগঞ্জ

 

 

Click to listen highlighted text!