ঢাকাTuesday , 13 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ডোপ টেস্টে প্রমাণ,কিশোরগঞ্জে পুলিশের বরখাস্ত

Link Copied!

কিশোরগঞ্জ জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল মোঃ ওসমান গনির ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য জানা গেছে। মোঃ ওসমান গনি কিশোরগঞ্জ জেলা পুলিশে ড্রাইভার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর গ্রামের আঃ কুদ্দুছের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে তাঁর আচরণ ও চালচলনে সন্দেহ দেখা দিলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁকে মাদকাসক্তি পরীক্ষার (ডোপ টেস্ট) জন্য হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে পরীক্ষায় মাদক গ্রহণের প্রমাণ পাওয়া যায় বলে জানা গেছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নীতিমালা অনুযায়ী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে। কোনো পুলিশ সদস্যের মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশের শৃঙ্খলা বজায় রাখা এবং বাহিনীতে মাদকের ব্যবহার প্রতিরোধে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

বার্তাবাহক ডেস্ক | কিশোরগঞ্জ