Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাFriday , 22 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাংলাদেশে ১২০ টাকায় গরুর মাংস আমদানির সুযোগ দিচ্ছে ব্রাজিল।

Link Copied!

বাংলাদেশে ১২০ টাকায় গরুর মাংস আমদানির সুযোগ দিচ্ছে ব্রাজিল

বাংলাদেশের বাজারে গরুর মাংসের লাগামছাড়া দামের মধ্যে ভোক্তাদের জন্য সুখবর দিয়েছে ব্রাজিল। ঢাকায় এক মতবিনিময় সভায় দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেজ জানিয়েছেন, বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে মাত্র ১২০ থেকে ১২৫ টাকায় প্রতি কেজি গরুর মাংস আমদানি করতে পারবে।

বর্তমানে দেশের বাজারে গরুর মাংসের দাম ৭৫০ থেকে ৮০০ টাকা। আমদানি শুরু হলে কেজিপ্রতি দাম অন্তত ৬০০ টাকা কমবে বলে আশা করা হচ্ছে। তবে এ প্রক্রিয়া শুরু করতে দ্রুত হালাল সার্টিফিকেট প্রদানের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত।

তিনি আরও জানান, শুধু মাংস রপ্তানি নয়, ব্রাজিল বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ, প্রাণিসম্পদ উন্নয়ন এবং দুগ্ধ খাতে বিনিয়োগ করতেও আগ্রহ প্রকাশ করেছে।

তবে একন প্রশ্ন হলো বাংলাদেশ কি এ সিদ্ধান্ত নিবে জনগণের উপকারের জন্য? না-কি দূর্নীতির আধারে ধুঁকে ধুকে মরবে সাধারণ মানুষ? সেটার দেখার অপেক্ষা।

এম এ আলম/বার্তাবাহক কিশোরগঞ্জ

Click to listen highlighted text!