Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাFriday , 19 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে বিস্ময়কর ঘটনা: ১৭ দিনের বাছুর দুধ দিচ্ছে!

Link Copied!

কিশোরগঞ্জে বিস্ময়কর ঘটনা: ১৭ দিনের বাছুর দুধ দিচ্ছে!

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ঘটেছে এক বিরল ও অবিশ্বাস্য ঘটনা। মাত্র ১৭ দিনের এক বাছুর দুধ দিতে শুরু করেছে। ছোট্ট বাছুরটি যখন নিজের বেঁচে থাকার জন্য মায়ের দুধ খাওয়ার কথা, তখনই সে নিজেও দুধ দিচ্ছে।

করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের পূর্ব চরকরণশী গ্রামের এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে প্রাণিসম্পদ দপ্তর ঘটনাস্থল পরিদর্শন করে এবং কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে।

গাভির মালিক মো. হারুন অর রশিদ জানান, দুই বছর আগে ৭৫ হাজার টাকায় তিনি গাভিটি কিনেছিলেন। সম্প্রতি গাভিটি একটি বাছুর প্রসব করে। আশ্চর্যের বিষয় হচ্ছে, জন্মের প্রথম দিন থেকেই ওই বাছুর দুধ দেওয়া শুরু করে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হারুন অর রশিদের বাড়িতে ভিড় করছেন কৌতূহলী মানুষজন। অনেকে অবাক হয়ে দেখছেন, আবার কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

বৃহস্পতিবার ঘটনাস্থলে আসা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান বলেন, “এমন ঘটনা জীবনে প্রথমবার দেখলাম। গাভি ও নবজাতক বাছুর একসঙ্গে দুধ দিচ্ছে—এটা একেবারেই অবিশ্বাস্য।”

করিমগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমএমএ আউয়াল তালুকদার বলেন, “এমন ঘটনা সত্যিই বিরল। সাধারণত জন্মের কয়েক বছর না হলে কোনো বাছুর দুধ দিতে সক্ষম হয় না। তবে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা-নিরীক্ষা জরুরি। ধারণা করা হচ্ছে, মিল্কবিট লেয়ারের হরমোন সক্রিয় হওয়ায় বাছুর দুধ দিচ্ছে।”

তিনি আরও জানান, মা ও বাছুরের সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে, বাছুরের দুধও অন্যান্য গাভির দুধের মতোই স্বাভাবিক ও পুষ্টিকর।

Click to listen highlighted text!