Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাWednesday , 20 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মালয়েশিয়ায় শূন্য খরচে শ্রমিক পাঠানোর দাবি

Link Copied!

মালয়েশিয়ায় শূন্য খরচে শ্রমিক পাঠানোর দাবি

মালয়েশিয়ায় অবৈধভাবে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন বহু বাংলাদেশি শ্রমিক। দালাল ও মধ্যস্বত্বভোগীদের হাতে ভিটেমাটি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়ছেন তারা। শ্রমিকদের শূন্য খরচে নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে দালালমুক্ত অভিবাসনের ওপর জোর দিয়েছেন বেস্টিনেটের প্রতিষ্ঠাতা মো. আমিন বিন আব্দুল নূর।

তিনি বলেন, “যখন কাজপ্রত্যাশী শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন হবে, তখনই দালালের দৌরাত্ম্য বন্ধ হবে। মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে প্রতি বছর দুই লাখ বা তারও বেশি শ্রমিক পাঠানোর সুযোগ রয়েছে। ইউআরপি বাস্তবায়ন করা গেলে শ্রমিকরা শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ কর্মসংস্থান পাবে।” এজন্য তিনি বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের কলিং ভিসায় বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানিয়েছেন, কৃষি, বাগান, খনি, সিকিউরিটি গার্ড, হোলসেল-রিটেল, লন্ড্রি, রেস্তোরাঁ, কার্গো ও বিল্ডিং ক্লিনিংসহ ১৩ খাতে মোট ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিক নেওয়া হবে। এই কোটা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

তবে এ কোটায় বাংলাদেশ থেকে কতজন শ্রমিক সুযোগ পাবে, তা এখনো নিশ্চিত করেনি মালয়েশিয়া কর্তৃপক্ষ।

বার্তাবাহক কিশোরগঞ্জ /২০শে আগস্ট ২০২৫ইং

Click to listen highlighted text!