Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSaturday , 6 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিরসনে ৭ দফা ঘোষণা গণতান্ত্রিক ছাত্র সংসদের।

Link Copied!

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিরসনে ৭ দফা ঘোষণা গণতান্ত্রিক ছাত্র সংসদের।

কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে চলমান অব্যবস্থাপনা ও অনিয়ম নিরসনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ৭ দফা দাবি ঘোষণা করেছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ জানান, হাসপাতালটি জেলার সবচেয়ে বড় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ এখানে সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা বলেন, চিকিৎসক সংকট, আধুনিক যন্ত্রপাতি অচলাবস্থা, দালাল ও ঔষধ কোম্পানির প্রভাব, খাবারের নিম্নমান এবং নারী কেলেঙ্কারিসহ নানাবিধ অনিয়মের কারণে হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত ৭ দফা দাবি হলো—

১. সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাসপাতাল পরিচালনা।
২. দক্ষ ডাক্তার ও নার্স নিয়োগ, চিকিৎসা যন্ত্রপাতি সচল রাখা এবং সকল দালাল ও ঔষধ কোম্পানি প্রতিনিধিদের নির্মূল।
৩. আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ এবং ফ্যাসিস্ট আমলে জড়িত দুর্নীতিবাজদের প্রত্যাহার।
৪. নারী কেলেঙ্কারিতে জড়িত ডা. হেলিশ রঞ্জনকে অপসারণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার।
৫. হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত।
৬. মানসম্মত খাবার নিশ্চিত ও প্রতিদিনের খাদ্য তালিকা ওয়েবসাইটে প্রকাশ।
৭. ছাত্র জনতা ও প্রশাসনের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন এবং মাসিক রিপোর্ট প্রকাশ।

ছাত্র সংসদ স্পষ্ট জানায়, “এই ৭ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

Click to listen highlighted text!