ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আওয়ামী লীগের ট্যাগে চিকিৎককে তুলে নেওয়ার অভিযোগ।

Link Copied!

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পরিচিত পল্লী চিকিৎসক হাজী আবুল হোসেনকে তার চেম্বার থেকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে মামলা-হামলার ভয় দেখিয়ে অর্থ দাবির ঘটনাও ঘটেছে।


স্থানীয় সূত্র ও পরিবারের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে ৮ টার দিকে বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি বাজারে নিজ চেম্বার থেকে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়।
তবে পাকুন্দিয়া থানার ওসি শওকত হোসেনের দাবি, আবুল হোসেনের নামে ছাত্রলীগের একটি পদ এবং চলমান ইউনিয়ন কমিটিতে কর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব থাকার তথ্য রয়েছে। এ বিষয়ে কমিটির তালিকা দেখতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো তালিকা দিতে পারেননি। ওসি জানান, স্থানীয় নেতাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, বিষয়টির সত্যতা যাচাই করতে স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতা এবং বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আবুল হোসেনের নির্দিষ্ট কোনো পদ-পদবির তথ্য নিশ্চিত করতে পারেননি। তাদের ভাষ্য, আবুল হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি কোনো শক্তিশালী বা সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত নন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আবুল হোসেন দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বিভিন্ন সময় সামাজিক উদ্যোগে অংশ নেওয়ার কারণে এলাকায় তার পরিচিতিও রয়েছে।

আবুল হোসেনের পরিবারের অভিযোগ, তাকে গ্রেপ্তারের পর মামলা ও হামলার ভয় দেখিয়ে বিভিন্ন সময় অর্থ দাবি করা হয়েছে। তবে ভয়ের কারণে তারা এতদিন বিষয়টি প্রকাশ্যে বলতে পারেননি। পরিবারের দাবি, আবুল হোসেন কোনো রাজনৈতিক দলের পদধারী নেতা নন।
এদিকে, আবুল হোসেনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে যে রাজনৈতিক পদ-পদবির কথা বলা হয়েছে, তার লিখিত প্রমাণ বা সংশ্লিষ্ট কমিটির তালিকা প্রকাশ্যে না আসায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার প্রকৃত কারণ, আবুল হোসেনের রাজনৈতিক পদ-পদবি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য যাচাই করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বার্তাবাহক ডেস্ক।