ঢাকাTuesday , 29 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময়

Link Copied!

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির ও পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। জেলার ১৩টি উপজেলার ধর্মীয় নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং থানার অফিসার ইনচার্জরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্টদের পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ ও পূজা উদযাপন সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বার্তাবাহক ডেস্ক