ঢাকাWednesday , 23 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে পূজামণ্ডপে পুলিশ নয়, স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তার কথা এমপি ফজলুর রহমানের

Link Copied!

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় দুর্গাপূজার মণ্ডপগুলোতে পুলিশ মোতায়েনের প্রয়োজন হবে না। প্রয়োজনে দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে পূজামণ্ডপের নিরাপত্তায় সহযোগিতা করার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ইটনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় ফজলুর রহমান বলেন, ‘আমি একটা উদাহরণ তৈরি করতে চাই। আমি উপস্থিত থাকব, দেখবেন কোনো পূজামণ্ডপে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে আমার দলীয় নেতাকর্মীদের দিয়ে স্বেচ্ছাসেবক দল তৈরি করে দেব।’
মতবিনিময় সভায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজে উন্নীত করা, হাওরের স্কুলগামী শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা এবং প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব তুলে ধরা হয়।
এ ছাড়া হাওরাঞ্চলে পর্যাপ্ত টিউবওয়েল স্থাপনসহ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় হাওরাঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এমপি ফজলুর রহমান। তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান। পাশাপাশি উপজেলার সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বার্তাবাহক ডেস্ক