ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ইটনায় দেশীয় বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ চারজন গ্রেপ্তার

Link Copied!

কিশোরগঞ্জের ইটনায় দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও চার রাউন্ড শর্টগানের সিসার গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের পাঁচকাহনিয়া এলাকায় ভুগলী জলমহলের কাছে ইটনা থানা পুলিশ স্থানীয় জনতার সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড শর্টগানের সিসার গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—করিমগঞ্জ উপজেলার খাগশ্রী গ্রামের মো. হাসিবুল ইসলাম (৩৩), ইটনা উপজেলার শিমুলবাগ গ্রামের মো. আশরাফুল ইসলাম (২৮), নিকলী উপজেলার নতুন শিমপুর গ্রামের সাইম (২০) এবং ভাটি বরাটিয়া গ্রামের হৃদয় (২২)।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বার্তাবাহক ডেস্ক