ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

বিন্নাটী ইউনিয়ন জাসাস-এর আহ্বায়ক কমিটি গঠন

মোহাম্মদ নূরে আলম
আগস্ট ৩১, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিন্নাটী ইউনিয়ন জাসাস-এর আহ্বায়ক কমিটি গঠন
বার্তাবাহক, কিশোরগঞ্জ

বিসমিল্লাহির রাহমানির রাহিম স্লোগানে “গাইব মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হতেই অবসান” এই প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ৩০ আগস্ট ২০২৫ তারিখে কিশোরগঞ্জ সদর উপজেলার ষ্টেশন রোডস্থ জাসাস কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

গঠিত আহ্বায়ক কমিটিতে রিপন মিয়াকে আহ্বায়ক এবং মোহাম্মদ আলীকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মোঃ হক সজিব, মোঃ বাবুল মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ নাজমুল আলম, মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ শহীদুল্লাহ, মোঃ রফিক মন্ডল, মোঃ ফাহিম মিয়া, মোঃ জীবন মিয়া, মোঃ আবুল কাসেম, মোঃ খুর্শিদ মিয়া, মোঃ আজিজুল হক, মোঃ ফেরদৌস মিয়া, মোঃ জহিরুল ইসলাম, মোঃ হেলাল মিয়া, মোঃ হাকিম মিয়া প্রমুখ।

এসময় জেলা জাসাস নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, সংগঠনের সাংস্কৃতিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে বেগবান করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কমিটি ভবিষ্যতে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন ও অভিনন্দন জানান বিন্নাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব ইব্রাহিম মোল্লা,ওনার কাছে।

অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জেলা জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান স্থবি এবং সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম রনি।

 

বিন্নাটি ইউনিয়ন রিপোর্ট