Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাMonday , 6 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন

Bartabahok
July 6, 2026 11:25 pm
Link Copied!

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করেছে। গত ৩ জুলাই ২০২৫ তারিখে নির্বাহী পরিচালক মো. নৌরোজ্জামান খান (এনডিসি) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

সূত্র
nsc.gov.bd

    কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন তালিকা।

অনুমোদিত কমিটিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা ক্রীড়া কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠক জনাব এ.টি.এম. নূরুল ইসলাম। স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ জনাব মোহাম্মদ মহসিন রিজভীকে সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বার্তাবাহক ডেস্ক

কিশোরগঞ্জ সংবাদ

Click to listen highlighted text!