Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

চরফরাদীতে গরু চোর ধরায় ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা

Link Copied!

চরফরাদীতে গরু চোর ধরায় ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা: এলাকাবাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ।

চরফরাদী ইউনিয়ন,পাকুন্দিয়া উপজেলা ০২ সেপ্টেম্বর ২০২৫ —
চরফরাদী এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া গরু চুরির ঘটনায় গ্রামবাসী মাদক ব্যবসায়ী ও কুখ্যাত গরু চোর রাজিবকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে সে জামিনে মুক্ত হয়ে ৩ দিন পর তার পিতা, পন্ডিত চোরকে দিয়ে উল্টো স্থানীয়দের বিরুদ্ধে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বলে অভিযোগ উঠেছে।[মামলার পত্রটি কমেন্ট বক্সে ]

উক্ত মামলায় একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, বিএনপি কর্মী রিপন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ মোট ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় এলাকাবাসী এবং অভিযুক্তদের পরিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

ভুক্তভোগীদের দাবি, “চুরির বিরুদ্ধে প্রতিবাদ করলেই যদি মিথ্যা মামলার শিকার হতে হয়, তাহলে কি মানুষ আর চুরি প্রতিরোধ করবে না? এটাই কি বিচার?”ঘটনার ভিডিও দেখুন

https://www.facebook.com/share/v/1CibDuge2i/

তারা এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসামূলক হিসেবে আখ্যা দিয়ে দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এ সংক্রান্ত ঘটনার একটি মূল ভিডিও প্রমাণ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘটনার সত্যতাকে আরও স্পষ্ট করেছে।

এলাকাবাসী এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছে।

বার্তাবাহক কিশোরগঞ্জ
২ সেপ্টেম্বর ২০২৫ইং

Click to listen highlighted text!