Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাTuesday , 30 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

করিমগঞ্জে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত, আত্মসমর্পণের ঘোষণা কয়েকজন মাদক ব্যবসায়ীর

Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের মধ্য চাঁনপুর স্কুলসংলগ্ন এলাকায় মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণের ঘোষণা দেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কাদির জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. বাছির, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান এবং এলাকার প্রায় ১০০ থেকে ১৫০ জন সাধারণ মানুষ।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

সভায় জানানো হয়, এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, যারা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের পুনর্বাসন ও সামাজিকভাবে গ্রহণযোগ্য পরিবেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় ভবিষ্যতেও মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়।

বার্তাবাহক ডেস্ক

৩০ জুন ২০২৬

Click to listen highlighted text!