Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 10 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গুরুদয়াল সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ লুৎফুন নাহার

Link Copied!

গুরুদয়াল সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ লুৎফুন নাহার
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর লুৎফুন নাহার। এর আগে তিনি একই কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর লুৎফুন নাহার বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২৩তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি তিনি গুরুদয়াল সরকারি কলেজের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে যুক্ত ছিলেন।
উপাধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পর প্রফেসর লুৎফুন নাহার বলেন, গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষা, সংস্কৃতি, শৃঙ্খলা ও সার্বিক মানোন্নয়নে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। এ কাজে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন উপাধ্যক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বার্তাবাহক ডেস্ক

Click to listen highlighted text!