বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী ফোরাম পাকুন্দিয়া উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী ফোরামের উপজেলা কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের একটি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সফল মেয়র এডভোকেট জালাল উদ্দিন। তিনি শিক্ষকদের মর্যাদা, ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা এবং কর্মচারীদের কল্যাণে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
এসময় বক্তারা বলেন, শিক্ষা উন্নয়নের মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। কিন্তু নানা সীমাবদ্ধতা ও বৈষম্যের কারণে তারা এখনও তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ফোরামের এই সংগঠন শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
সভায় উপজেলা ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বার্তাবাহক কিশোরগঞ্জ /২৭ সেপ্টেম্বর ২০২৫







