বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার ৪জুন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রুপম দাস।
https://www.facebook.com/share/v/1CBnC8h3xc/
ৃ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল আল খায়ের তুহিন।
সম্মানিত উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মো. মোজাম্মেল হক, মো. রকিব উদ্দিন মোশায়ের, মো. হুমায়ুন কবির শাহীন, এ. কে. এম. মনসুরুল আলম কচি, মো. আব্দুল হান্নান এবং মোহাম্মদ শাহ আমীন উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। তারা শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জালাল উদ্দীন এমপি বলেন ” আল্লাহ সবাইকে মেধা দেয়,আমাদের সে মেধা সঠিকভাবে কাজে লাগাতে হবে”। এসময় অভিভাবকদের উদ্দেশ্য তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে বলেন অনেক শিক্ষার্থী আছে যাদের পিতা প্রবাসে থাকে,আমি জানি প্রবাসে কি কষ্ট, তাই আপনাদের বলবো এই কষ্টার্জিত অর্থের ভালো ফলাফলে মায়েরা ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন এটিএম খলিলুল্লাহ শাকিল, খুরশিদ উদ্দিন আহমেদ, মো. আব্দুল জব্বার সুমন এবং হাবিবুর বাশার নয়ন।







