Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSunday , 6 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন (ডেভ) এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

Link Copied!

বাংলাদেশ কিন্ডারগার্টেন (ডেভ) কিশোরগঞ্জ জেলা এসোসিয়েশনের আলোচনা সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের শোলাকিয়া এলাকার ৩৬২/২ খরমপট্টি রোডে অবস্থিত গার্ডেনিয়া কিন্ডারগার্টেনে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে কিশোরগঞ্জ জেলা এসোসিয়েশনের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: কোহিনূর বেগম, পরিচালক, গার্ডেনিয়া কিন্ডারগার্টেন
সাধারণ সম্পাদক: মোঃ রহমত উল্লাহ, পরিচালক, নরসুন্দা কিন্ডারগার্টেন
কোষাধ্যক্ষ: রাজু আহম্মেদ, পরিচালক, মেরিট প্লাস প্রি ক্যাডেট স্কুল
সাংগঠনিক সম্পাদক: রাজন আকন্দ, পরিচালক, বর্ণপরিচয় বিদ্যানিকেতন
সভায় জেলার কিন্ডারগার্টেনগুলোর সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশ এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, জেলার কিন্ডারগার্টেনগুলোর উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Click to listen highlighted text!