Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSunday , 5 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোক

Bartabahok
July 5, 2026 11:33 pm
Link Copied!

বিশিষ্ট বুদ্ধিজীবী, প্রাবন্ধিক, চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৫জুলাই) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, অধ্যাপক ফজলুল হকের প্রয়াণে জাতি একজন নির্ভীক অভিভাবক ও খাঁটি দেশপ্রেমিককে হারিয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শোকবার্তায় এনসিপি উল্লেখ করে, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের বুদ্ধিবৃত্তিক জগতের এক অনন্য নক্ষত্র। সময়ের দাবি ও জনগণের মনের ভাষা অনুধাবনে তিনি ছিলেন ব্যতিক্রমী। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তিনি শিক্ষার্থী-জনতার আন্দোলনের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে সাহসী ভূমিকা পালন করেন।

দলটি আরও জানায়, তাঁর মৃত্যু বাংলাদেশের মুক্তবুদ্ধির চর্চা ও অধিকার আদায়ের সংগ্রামে এক অপূরণীয় ক্ষতি। শাসকগোষ্ঠীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং শোষিত মানুষের পক্ষে তাঁর আপসহীন কণ্ঠ ও লেখনী দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তাটি এনসিপির সদস্য ও দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত।

 

বার্তাবাহক ডেস্ক

কিশোরগঞ্জ

Click to listen highlighted text!