সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেলেন প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ভেজালবিরোধী অভিযানে বিশেষ খ্যাতি অর্জন করেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তিন শতাধিক অভিযান পরিচালনা করেছিলেন, যা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছিল।
তবে কর্মজীবনে নানা বিতর্কেও জড়ান তিনি। ২০২০ সালে বদলির পর দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত হন এবং ২০২২ সালে ফেসবুক স্ট্যাটাসের কারণে তিরস্কার শাস্তি পান। অবশেষে ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান।
আবারও আলোচনায় আসা এই কর্মকর্তা নতুন দায়িত্বে সিলেটের ডিসি হিসেবে কাজ করবেন। নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম। উপসচিব পদমর্যাদার কর্মকর্তা সারোয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সারওয়ার আলমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পৌর সদরের বীর পাকুন্দিয়া বরবাড়ী গ্রামে
বার্তাবাহক কিশোরগঞ্জ
১৮ই আগস্ট ২০২৫ইং






