স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চেকআপের জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, শারীরিক ফলোআপ চেকআপের জন্য তিনি মালয়েশিয়া গেছেন। সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এ জন্য চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস।
বার্তাবাহক ডেস্ক






