গাজীপুরের কাপাসিয়াভিত্তিক অনন্যা ক্লাসিক পরিবহন (প্রা.) লিমিটেড-এর সাত চালককে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়েছে, কিছু সংখ্যক চালক ও সেবক কোম্পানির সুনাম নষ্ট করার চেষ্টা করছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সাতজন চালকের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
বরখাস্ত হওয়া চালকদের মধ্যে রয়েছেন—মো. সুজন, রুবেল, শাপলা, মো. মনজিল, মো. মিজান, মো. আরিফ ও মো. আকাশ।
নোটিশ অনুযায়ী, ২০ সেপ্টেম্বর ২০২৬, রোববার থেকে তাদের অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত কার্যকর হবে। একই সঙ্গে কোম্পানির অনুমতি ছাড়া কোনো মালিক এসব চালককে গাড়ি চালানোর সুযোগ দিলে সংশ্লিষ্ট গাড়িও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
তবে নোটিশে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট চালকদের বক্তব্য পাওয়া যায়নি।
বার্তাবাহক ডেস্ক






