Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাThursday , 14 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে ট্রাক প্রতীকের পক্ষে আবু হানিফের গণসংযোগ

Link Copied!

কিশোরগঞ্জে ট্রাক প্রতীকের পক্ষে আবু হানিফের গণসংযোগ

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের প্রার্থী ও দলের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তিনি জেলা শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বিকালে সদর উপজেলার মাইজখাপন ও মহিনন্দ ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও প্রচারণা চালান।

গণসংযোগে আবু হানিফ বলেন, স্বাধীনতার পর কিশোরগঞ্জ অনেক বড় নেতা পেলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা প্রমাণ করেছে তারা ভয়কে পরোয়া করে না। আগামী বাংলাদেশ তরুণ নেতৃত্বের হাতেই গড়তে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির সমীকরণ বদলে গেছে। কেন্দ্র দখল কিংবা টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ। জনগণ এখন সচেতন এবং যোগ্য নেতৃত্বকে বেছে নেবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আবু হানিফ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। অপরাধীরা জামিনে বের হয়ে আবার অপরাধে যুক্ত হচ্ছে। অপরাধীদের বিচার নিশ্চিত না হলে অপরাধ কমবে না।

এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, জেলা সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাহক কিশোরগঞ্জ
১৪ আগস্ট ২০২৫

Click to listen highlighted text!