Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSaturday , 13 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

Link Copied!

কিশোরগঞ্জে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি ●

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৩ সেপ্টেম্বর ২০২৫ ইং, শনিবার সকাল ৯টায় জেলার নির্বাচিত মুফাসসিরগণের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ রমজান আলী, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কিশোরগঞ্জ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা ফখরুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মুফাসসির ও প্রখ্যাত কুরআন গবেষক মাওলানা নাসির উদ্দিন হিলালী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন।

এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, অধ্যক্ষ, হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসা, কিশোরগঞ্জ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—

মাওলানা মোঃ নাজমুল ইসলাম, সহকারী অধ্যাপক, মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।

মাওলানা মাহফুজুর রহমান পাঠান, সেক্রেটারি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, ময়মনসিংহ বিভাগ।

অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি রিয়াদী, সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, কিশোরগঞ্জ।

মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক গাফুরী, সেক্রেটারি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, কিশোরগঞ্জ।

শিক্ষা বৈঠকে ইসলামী শিক্ষা বিস্তার, মুফাসসিরদের ভূমিকা এবং কুরআনের আলোকে সমাজ গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, বর্তমান সমাজে ইসলামের সঠিক ব্যাখ্যা ও অনুশীলন ছড়িয়ে দিতে মুফাসসিরদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

 

বার্তাবাহক কিশোরগঞ্জ

১৩ সেপ্টেম্বর ২০২৫

Click to listen highlighted text!