ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

চাল চুরি করতে গিয়ে আটক, ইটনা যুবদল নেতা দেলোয়ার পলাতক

Link Copied!

চাল চুরি করতে গিয়ে আটক, ইটনা যুবদল নেতা দেলোয়ার পলাতক।

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি চাল আত্মসাতের অভিযোগে বিপুল পরিমাণ চালসহ একটি ট্রলার আটক করেছে বাদলা পুলিশ ফাঁড়ি। তবে মূল অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার মিয়া (উরফে কানা দেলোয়ার, পিতা: জানু মিয়া) পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ জানায়, দেলোয়ার তার পিতার নামে প্রাপ্ত ওএমএস লাইসেন্সের মাধ্যমে বরাদ্দ চাল সহযোগীদের নিয়ে ট্রলারে করে তাড়াইল বাজারে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদলা পুলিশ ফাঁড়ি ট্রলারটি আটক করে। এ সময় নৌকার মাঝিসহ মোট তিনজনকে আটক করা হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, দেলোয়ার দীর্ঘদিন ধরে সরকারি চাল আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দেলোয়ারসহ ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।