জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে ‘জুলাই ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত
📍 কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি | ২ আগস্ট ২০২৫
“তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন” — এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা পরিষদের আয়োজনে শহিদদের স্মরণে এবং নতুন প্রজন্মের ভাবনাকে উৎসাহিত করতে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে এক বিশেষ আইডিয়া প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়।
এর অংশ হিসেবে ২ আগস্ট ২০২৫, দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় “জুলাই ফেস্টিভ্যাল”। দিনব্যাপী এ আয়োজনে ছিল উদ্যোক্তা মেলা, ফ্রি মেডিকেল ক্যাম্প, ‘জুলাই কর্নার’, ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কার্যক্রম, মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম, প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ এবং কুইজ প্রতিযোগিতাসহ নানা সৃজনশীল ও সামাজিক উদ্যোগ।
উৎসবের অন্যতম দৃষ্টিনন্দন কার্যক্রম ছিল নরসুন্দা নদীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন — যা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফৌজিয়া খান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব), কিশোরগঞ্জ। এছাড়াও শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জুলাই বিপ্লবের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের অংশগ্রহণমূলক উদ্যোগে সম্পৃক্ত করতে এমন আয়োজনে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো শহরে। আয়োজকগণ জানিয়েছেন, এই আয়োজন শুধু স্মরণের জন্য নয়, বরং তারুণ্যের শক্তিকে ইতিবাচক পরিবর্তনের পথে পরিচালনার প্রয়াস হিসেবেও বিবেচিত হচ্ছে।
বাতাবাহক কিশোরগঞ্জ
৩আগস্ট২০২৫






