ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় সৈয়দ সম্রাটকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা।
অভিনন্দন বার্তায় বলা হয়, “আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ-৫ আসনের আগামী দিনের নেতৃত্বের সম্ভাবনাময় মুখ, জি এস মীর জলিলের সুযোগ্য উত্তরসূরি সৈয়দ সম্রাট ভাইকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
বক্তব্যে আরও আশা প্রকাশ করা হয়, নতুন দায়িত্বে সৈয়দ সম্রাট ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
বার্তাবাহক ডেস্ক
রাজনীতি | কিশোরগঞ্জ






