ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

ঢাবি শিক্ষার্থী আসমা আক্তার লিজার মৃত্যু

বার্তাবাহক কিশোরগঞ্জ
আগস্ট ১৫, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঢাবি শিক্ষার্থী আসমা আক্তার লিজার মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আসমা আক্তার লিজা হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকালে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

লিজা ২০১৯-২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে আবাসিক ছিলেন। তার বাড়ি নাটোর জেলায়।

সহপাঠীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার হার্টে টিউমার ও ফুসফুসে পানি জমার সমস্যা শনাক্ত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

বার্তাবাহক কিশোরগঞ্জ

১৫ই আগস্ট ২০২৫