ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

বিএনপি ক্ষমতায় গেলে ‘আওয়ামী ন্যারেটিভ’ মামলায় ফাঁসানোর আশঙ্কা সাবেক ছাত্রনেতাদের।

বার্তাবাহক কিশোরগঞ্জ
আগস্ট ১৩, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি ক্ষমতায় গেলে তাঁদের পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের ‘আওয়ামী ন্যারেটিভ’ মামলায় ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। বুধবার (১৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই আশঙ্কার কথা জানান।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, আন্দোলনের এক বছরের মাথায় বিপ্লবীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাঁরা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা দাবি করেন, কোনো ধরনের মিথ্যা মামলা দিয়ে বিপ্লবীদের দমন করা যাবে না।

বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সদস্যসচিব মো. ফয়সাল প্রিন্স এবং যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ইয়াজ ইবনে জসিম, শামসুর রহমান, আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, দেলোয়ার নেওয়াজ ভূঁইয়া, নুহা, রওজা, মাইশা এবং ওয়ারিয়রস অব জুলাই মুখপাত্র মানস সরকার উৎস।

সংবাদ সম্মেলনে নেতারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তাঁদের অভিযোগ, গত রোববার একটি অনুষ্ঠানে তিনি নাহিদ ইসলামসহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের গালিগালাজ করেছেন।

নেতারা বলেন, “তিনি একজন মুক্তিযোদ্ধা, তাই তাঁর প্রতি সম্মান জানিয়ে আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি বক্তব্য প্রত্যাহারের জন্য। যদি ফজলুর রহমান বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে তাঁকে কিশোরগঞ্জের ছাত্র-জনতা অবাঞ্ছিত ঘোষণা করবে এবং কঠোর আন্দোলন শুরু হবে।”

 

বার্তাবাহক কিশোরগঞ্জ

১৩ই আগস্ট ২০২৫