কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রুবেল ভুঁইয়ার নামে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দিগদাইড় ইউনিয়ন এনসিপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হামলা-মামলা করে তরুণদের দমানো যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের হামলা-মামলা শক্ত হাতে মোকাবিলা করা হবে।
সভায় কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন বলেন, “যত বাধা আসবে, এনসিপি তত দ্রুত গ্রাম-গঞ্জে ছড়িয়ে যাবে, ইনশাআল্লাহ।”
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা এনসিপির আহ্বায়ক সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ, যুগ্ম সদস্য সচিব শেখ কাওসার হোসেন, তাড়াইল উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রুবেল ভুঁইয়া এবং তাড়াইল যুব শক্তির সদস্য সচিব বাহার উদ্দিন ভুঁইয়া।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা রুবেল ভুঁইয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক দাবি করে এর প্রতিবাদ জানান এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি করেন।
বার্তাবাহক ডেস্ক







