ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. ইতিহাস
  6. কিশোরগঞ্জ
  7. খেলা
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. জামায়াতে ইসলামী
  12. বঙ্গবন্ধু
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. বীর মুক্তিযোদ্ধা
আজকের সর্বশেষ খবর

রাস্তা সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে

Bartabahok
আগস্ট ৮, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

“ত্রাণ চাই না, রাস্তা চাই”, “আমরা স্কুলে যেতে চাই”—এমন স্লোগানে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের প্রজাপতখিলা গ্রামে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় ময়মনসিংহ–কিশোরগঞ্জ হাইওয়ের পাশে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এলাকাবাসী জানান, প্রায় ২০ বছর ধরে প্রায় ৫০০ মিটার দীর্ঘ রাস্তাটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিএনপি নেতা আসাদুজ্জামান মুকুল বলেন, বিগত সরকারের সময়ে উন্নয়নের কোনো ছোঁয়া এ ইউনিয়নে লাগেনি। ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল প্রিন্স জানান, দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

স্থানীয়রা জানান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন এবং ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির শিকার হন। গর্ত আর বালুময় রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। কৃষিপণ্য পরিবহনেও সমস্যার সৃষ্টি হচ্ছে।

তাঁদের একমাত্র দাবি—রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক।

প্রতিবেদন: বার্তাবাহক কিশোরগঞ্জ
তারিখ: ৮ আগস্ট ২০২৫