Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSaturday , 25 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কিশোরগঞ্জ
  6. খেলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. শিক্ষাঙ্গন
  14. সর্বশেষ
  15. সারাদেশ
আজকের সর্বশেষ খবর

বাজিতপুরে খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ মিরারবন্দ।

Link Copied!

বাজিতপুরে খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ মিরারবন্দ।

কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের মিরারবন্দ এলাকায় খালে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মিরারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো মিরারবন্দ গ্রামের পান দোকানদার মো. সুজন মিয়ার দ্বিতীয় ছেলে তাহসিন মিয়া (৩) এবং একই গ্রামের মো. শাওন মিয়ার দ্বিতীয় কন্যা মাওয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের খালের ধারে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশু দুটি পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা কিছুক্ষণ তাদের খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজনের সহায়তায় খাল থেকে উদ্ধার করে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ হৃদয়বিদারক ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল ও নিহতদের বাড়িতে স্বজন, প্রতিবেশী এবং স্থানীয় মানুষের ভিড় জমে। শিশু দুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

 

বার্তাবাহক ডেস্ক | বাজিতপুর সংবাদৃ

Click to listen highlighted text!