কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে নুসাইবা মনি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা (পশ্চিমপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসাইবা মনি ওই গ্রামের শফিকুলের মেয়ে। তার মায়ের নাম শাপলা আক্তার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পূর্ব পাশে থাকা সোবানের পুকুরের পানিতে পড়ে যায় শিশু নুসাইবা। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নুসাইবার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয় এলাকাতেও নেমে এসেছে গভীর শোক।
বার্তাবাহক ডেস্ক






