Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কটিয়াদীতে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ সদরুল আলম বাচ্চু (৪৪) এবং সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল আমিন রুহুল সরকার (৫০)।

পুলিশ জানায়, শেখ সদরুল আলম বাচ্চু উপজেলার চান্দপুর ইউনিয়নের শেখেরপাড় গ্রামের মৃত মোহাম্মদ জিল্লুর রহমানের ছেলে। আর খাইরুল আমিন রুহুল সরকার লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মৃত উসমান গণির ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাঁদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

বার্তাবাহক ডেস্ক | কিশোরগঞ্জ সংবাদ

Click to listen highlighted text!