Welcome to বার্তাবাহক   Click to listen highlighted text! Welcome to বার্তাবাহক
ঢাকাSunday , 5 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. কিশোরগঞ্জ
  4. খেলা
  5. জাতীয়
  6. বিনোদন
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রেজাউল করিম খান চুন্নুর মা-বাবার কবর জিয়ারত।

Link Copied!

সাবেক বিভাগীয় স্পেশাল জজ ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নুর মা-বাবার কবর জিয়ারত।

গত ৩ জুলাই ২০২৬, পবিত্র জুম্মা নামাজের পর কিশোরগঞ্জের চরশোলাকিয়ার বাগে জান্নাতুল গোরস্থানে নিজ মা-বাবার কবর জিয়ারত করেন সাবেক বিভাগীয় স্পেশাল জজ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু।

এ সময় তিনি পরম শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে মরহুম বাবা-মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরিবারের সদস্য ও উপস্থিত মুসল্লিরাও তাঁর সঙ্গে দোয়ায় অংশ নেন।

দোয়া শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাঁর সম্মানিত বাবা-মায়ের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করেন এবং তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করেন।

Click to listen highlighted text!